ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-১৮
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, লঞ্চ যাত্রীদের সেবার মান বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে। যাত্রীদের যেন কোন প্রকার হয়রানি করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, ‘লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদেরকে যাত্রী সেবার গুনগত মান নিশ্চিত ও লঞ্চের ভেতরের পরিস্কার পরিছন্ন রাখতে হবে। কেন্টিনে খাবারের গুনগত মান ঠিক রেখে সুলভ মূল্যে বিক্রি করতে হবে। অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করা যাবে না।’
আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে আজ ঢাকায় পানি ভবনে শরীয়তপুরে চলাচলাকারী সকল লঞ্চ মালিকদের  সাথে মতবিনিময়কালে এনামুল হক শামীম এসব কথা বলেন।
যাত্রীদের উদ্দেশ্য উপমন্ত্রী বলেন, ‘যাত্রীদেরকেও সচেতন হতে হবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই তাড়াহুড়ো করে লঞ্চে ভ্রমণ করবেন না। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। তাই সাবধানে যাতায়াত করবেন। কোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি শরীয়তপুরসহ সারাদেশের লঞ্চ সেবাকে আরও আধুনিক করতে যা যা করণীয় তা করারও আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এইচ. এম ইব্রাহিম ও মেরিনা জাহান কবিতা এমপি। লঞ্চ মালিকদের মধ্যে বক্তব্য রাখেন, মিলন লস্কর, জামাল মেলকার, গাজী সালাউদ্দিন, মিরাজ খন্দকার, লিটন শেখ, ফজলুল হক, খোকন ঢালী, রজমান আলী বাদল, আবু কালাম ও সিদ্দিক ভূইয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat