ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। দেশের উন্নয়ন নির্ভর করে দেশের কৃষকদের উপর। তাদের হাত যত শক্ত থাকবে দেশ তত উন্নত হবে।
আজ সদর উপজেলা প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরি-১ ফসলের বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ছিল কৃষকদের প্রতি খেয়াল রাখা। প্রধানমন্ত্র¿ী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে আবাদি জমি কমেছে ১০ শতাংশ। ছোট দেশে অল্প জমি হওয়া সত্বেও ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, কিছু কিছু রপ্তানিও হচ্ছে। এটা সম্ভব হয়েছে কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞানিদের পরিশ্রমের ফলে।
‘আমাদের ২০৩০ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী দেশে কৃষি উৎপাদন আরো বাড়িয়ে রপ্তানিতে যেতে হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, একখন্ড জমিও অনাবাদি রাখা যাবে না। কেউ যদি আবাদ করতে না চায় কৃষি কর্মকর্তারা বর্গা নিয়ে হলেও আবাদ করতে হবে। এই বিষয়ে তিনি সচেতন হতে কৃষকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে মোট ৩৩ শতাংশ জমির জন্য ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ২০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি উফশী আউষ ধানের বীজ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat