ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-১৩
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মত সপ্তাহব্যাপী ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে আগামী ১৫ জুন। চলবে ২১ জুন পর্যন্ত। ডিজিটাল শুমারির কারণে এবারের শুমারি অনেক বেশি নিখুঁত ও বিশুদ্ধ হবে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে জনশুমারি ও গৃহগণনা ২০২২ বিষয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গত বছর শুমারি করার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে আমরা ধাক্কা খেয়েছি। শুমারি পিছিয়ে গেছে। তিনি বলেন, যেহেতু আমরা ডিজিটালি অনেক দূর এগিয়ে গেছি, তাই এবারের শুমারি ডিজিটাল হচ্ছে। ডিজিটালের মাধ্যমে এবারের শুমারি বেশি নিখুঁত হবে, বেশি বিশুদ্ধ হবে।
তিনি জানান, স্বল্প সময়ে জনশুমারি সম্পন্ন করার জন্য সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে। তিনি শুমারি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশবাসীর প্রতি সহযোহিতা কামনা করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, জনশুমারির জন্য যে ফর্ম হাতে যাবে সেটা বাংলায় হবে। যে তথ্য সংগ্রহ করা হবে সেটাও বাংলায় হবে। এটা নিয়ে যে প্রকাশনা বের হবে সেটাও বাংলায় হতে হবে। দেশের বৃহৎ জনগোষ্ঠির সুবিধা বিবেচনায় নিয়ে সবকিছু বাংলায় করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, শুমারি শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন।
এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জানানো হয়, এবারের শুমারিতে জিআইএস (গ্রিগাফিক ইনফরমেশন সিস্টেম) বেইজড ডিজিটাল ম্যাপ ব্যবহার করে সিএপিআই (কম্পিউটার এসিসটেড পার্সনাল ইন্টারভিউইং) পদ্ধতিতে একযোগে দেশের সকল খানা, গৃহ ও ব্যক্তির তথ্য সংগ্রহ করা হবে। মাঠপর্যায়ে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত পরিচালিত হবে। সাময়িকভাবে নিযুক্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার তথ্যসংগ্রহকারি নির্ধারিত গণনা এলাকার তথ্য ট্যাবলেটের মাধ্যমে সংগ্রহ করবে। ডিজিটাল এ শুমারি বাস্তবায়নে সারাদেশে একযোগে তথ্য সংগ্রহের কাজে ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট ব্যবহার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat