ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-১৩
  • ৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিশুর মতো মুখ, ২০ বছরের নিকিতা অ্যাভরভের। ইউক্রেনে রাশিয়ান ট্যাঙ্কে গানার হিসাবে দায়িত্ব পালনকালে মারা যান।
মঙ্গলবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা অংশ নিয়েছেন, তারা অ্যাভরভের প্রশংসা করে বলেছেন, নি:সন্দেহে তিনি একটি ভাল করণে, তার পিতৃৃভূমি রাশিয়ার জন্য প্রাণ দিয়েছেন।
সেন্ট পিটার্সবার্গ থেকে ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণে ছোট শহর লুগায়  পারিবারিক বাসার সামনে অ্যাভরভের পুষ্পস্তবক বেষ্টিত কফিন রাখা হয়, পাশেই তার পদাতিক ডিভিশনের পতাকা উড়ছিল।
অ্যভরভের শেষ বিদায় অনুষ্ঠানে প্রায় ৬০ জন  সৈনিক সারিবদ্ধ হয়ে তাঁকে শ্রদ্ধা জানায়, যাদের জন্ম হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ২০০০ সালে ক্ষমতায় আসার পর।
শোকার্তরা এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আফগানিস্তানে নিহত সৈন্যদের স্মরণে স্মৃতি সৌধের শিখা চিরন্তনীতে শ্রদ্ধা জানান।
পশমী হ্যাট পড়া ৫ জন সৈন্য এবং তাদের কমান্ডিং অফিসার ব্যান্ডের শোকধ্বনির মধ্যে কফিন সমাধি স্থলে নিয়ে যায়, এ সময় বন্দুক থেকে ফাঁকা গুলি ছুড়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
৩০ হাজার লোকের এই শহরটির লোকদের মধ্যে প্রতিবেশী ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার রক্তাক্ত হামলা সম্পর্কে খুব কমই ধারণা রয়েছে। এই অভিযানে রুশ  বাহিনী ইউক্রেন বাহিনীর প্রচন্ড প্রতিরোধের মুখোমুখি হয়।
কিছু গাড়িতে জেড অক্ষর লেখা স্টিকার বহন করছে, যা রাশিয়ার অভিযানে দেশপ্রেমিকের প্রতীক ধারণ করছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অ্যাভরভ ছিলেন একজন গানার, ট্যাঙ্কে তিনি অস্ত্র লোড করতেন। তিনি মার্চের শেষের দিকে পূর্ব-ইউক্রেনের একটি ছোট শহর ইজিয়ামে মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat