ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহানগরীর ইপিজেড বন্দরটিলা এলাকায় একটি যাত্রীবাহী রিকশাকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে শিশুসহ পিতার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অপর এক পুত্র এবং তার মা ও রিকশা চালক আহত হয়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমেদ শেখ জানান, বন্দরটিলা শাহ প্লাজা মার্কেটের সামনে আজ সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : আবু সালেহ (২৭) ও তাঁর ৯ মাস বয়সী শিশুপুত্র আবদুল্লাহ আল মোমিন। এ ঘটনায় আবু সালেহ’র স্ত্রী মনিরা আক্তার (২৩) ও রিকশায় থাকা তাদের আরেক পুত্র আবদুল্লাহ আল মাহির (৪) এবং রিকশা চালক আহত হয়।
তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়না-তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কেনাকাটা করতে পতেঙ্গা স্টিল মিল থেকে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশায় ইপিজেডস্থ বে-শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। তাদের রিকশাটি বন্দরটিলায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং তিনজন আহত হয়। এ সময় বিক্ষুদ্ধ জনতা কভার্ডভ্যানটি ভাঙচুর করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat