ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-০৮
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লন্ডন বইমেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়নে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রকাশক টেলর অ্যান্ড ফ্রান্সিস-এর প্রকাশিত ‘সিক্রেট ডকুমেন্ট অন বঙ্গবন্ধু’ এর আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।  
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বুধবার ‘সিক্রেট ডকুমেন্ট অন বঙ্গবন্ধু’ এর ৮, ৯ এবং ১০ম খন্ডের আন্তর্জাতিক সংস্করণের মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও যুক্তরাজ্যের বৃহত্তম লন্ডন বইমেলায় আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, টেলর অ্যান্ড ফ্রান্সিস-এর  পরিচালক জেরেমি নর্থ, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ এবং হাক্কানি পাবলিশার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা ‘সিক্রেট ডকুমেন্টস’-এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
বাংলাদেশ হাইকমিশন, লন্ডন-এর উদ্যোগে এই প্রথমবারের মতো বাংলাদেশ লন্ডন বইমেলায় অংশগ্রহণ করে এবং জাতির পিতাকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন করে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন  দেশ থেকে ২৫ হাজারের বেশি প্রকাশক, লেখক এবং পুস্তক সমালোচক তাদের বই এবং অন্যান্য প্রকাশনা নিয়ে এই বইমেলায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তৃতায় ড. গওহর রিজভী বলেন, ‘লন্ডন বইমেলায় বঙ্গবন্ধু’র ওপর ঐতিহাসিক দলিল ‘সিক্রেট ডকুমেন্টস’-এর আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করার ফলে সারা বিশ্বের মানুষ পাকিস্তানের ২৩ বছর শাসনামলে কীভাবে বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে লাঞ্ছিত, নির্যাতন এবং বারবার কারারুদ্ধ করা হয়েছিল তা আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম সম্পর্কে গভীরভাবে জানতে গোপন নথিগুলো পড়া ও এর ওপর গবেষণা করা প্রয়োজন।
হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন বিশ্বখ্যাত প্রকাশক টেলর অ্যান্ড ফ্রান্সিস এবং বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে লন্ডনে ‘সিক্রেট ডকুমেন্টস’-এর ১০টি খন্ডের আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করতে পেরে অত্যন্ত গর্বিত।
হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৮ জানুয়ারি ১৯৭২ সালের আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের স্থল ক্লারিজেস হোটেলে গত নবেম্বরে লন্ডন হাই কমিশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক দলিলের আন্তর্জাতিক সংস্করণের প্রথম সাত খন্ডের মোড়ক উন্মোচন করেন। আজ টেলর এবং ফ্রান্সিস-এর সহযোগিতায় লন্ডন বইমেলায় ‘সিক্রেট ডকুমেন্টস’-এর আরো তিনটি খন্ডের আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা খুবই আনন্দিত।’
তিনি বলেন, ‘সিক্রেট ডকুমেন্টস’ বইটিকে যুক্তরাজ্যের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ে প্রচার ও গবেষণার জন্য এবং ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ঐতিহাসিক তথ্য সম্পর্কে জানতে পারে সেজন্য কমিউনিটি লাইব্রেরিতে বিতরণ করার লক্ষ্যে আমরা এখন টেলর এবং ফ্রান্সিসের সাথে কাজ করছি।’
নজরুল ইসলাম খান ‘সিক্রেট ডকুমেন্টস’-কে সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য একটি অনুসরণীয় ম্যানুয়াল হিসেবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat