ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-০৭
  • ৮৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান উপলক্ষে টিসিবির পণ্য মাপে সঠিক দেয়া হচ্ছে কিনা মাঠ পর্যায়ে যাছাই করছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর অডিটরিয়ামে এর কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
এ সময় নিন্মআয়ের পরিবারের জন্য বারদ্দকৃত ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ২ লিটার তৈল ও ২ কেজি চিনি পরিমাপে সঠিক দেয়া হচ্ছে কিনা তা ওজন স্কেল দিয়ে পরিমাপ করেন জেলা প্রশাসক। সবকিছু ওজনে সঠিক পরিমাপে থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ৫৬০ টাকার বিনিময়ে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি পরিবারগুলো।
এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইঈুদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,পৌর সচিব খোন্দকার ফিরোজ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৮৬৭ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। সরকারি নিয়ম মেনেই এসব খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে স্বজনপ্রীতির কোন সুযোগ নেই।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, জনপ্রতিনিধিদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে জেলায় ৫১ হাজার ৩২৬ জন উপকারীভোগীকে এই সুবিধা হয়েছে। প্রথম পর্যায় শেষ হবার পর দ্বিতীয় পর্যায় বিতরণ কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat