ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-০৬
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রপ্তানি বৃদ্ধিতে নতুন নতুন বাজার বাড়াতে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। 
তিনি বলেন, ‘পণ্য রপ্তানির পাশাপাশি সেবাখাতের সম্প্রসারণ ও রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।’
আগামীকাল জাতীয় রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 
দেশের সর্বোচ্চ রপ্তানিকারকের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ প্রদান করায় বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, এর ফলে রপ্তানিকারকগণ আরো অনুপ্রাণিত হবেন। পাশাপাশি এ স্বীকৃতি রপ্তানি বৃদ্ধিতে দেশের কৃতি রপ্তানিকারকদের অধিকহারে রপ্তানি আয় বৃদ্ধিতে গতি সঞ্চার করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যবসা-বান্ধব পরিবেশ বজায় রেখে দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের সরকার ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগসুবিধা বৃদ্ধি করেছে এবং করোনাকালে ১ লাখ ৮৭ হাজার ৬৭৯ কোটি টাকার প্রণোদনা দিয়েছে। 
তিনি বলেন, বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় ২০০৫-২০০৬ অর্থবছরের রপ্তানি আয় ১০.৫২ বিলিয়ন মার্কিন ডলার থেকে গত অর্থবছরে ৪৫.৭৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। 
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের গতিশীল নেতৃত্ব দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে বিশ্ব পরিমন্ডলে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। এজন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান, মালিকসহ সংশি¬ষ্ট সকলকে ধন্যবাদ জানাই। LDG Graduation -কে সামনে রেখে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানিখাতের বিকাশে বিভিন্ন প্রকার সহায়ক নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
বাণীতে প্রধানমন্ত্রী জাতীয় রপ্তানি ট্রফি ২০১৭-২০১৮ প্রদান করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং জাতীয় রপ্তানি ট্রফি প্রাপক সকল প্রতিষ্ঠানের উদ্যোক্তাবৃন্দকে অভিনন্দন জানান। একই সাথে তিনি জাতীয় রপ্তানি ট্রফি ২০১৭-২০১৮ প্রদান অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat