ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৪-০৫
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটিকে আরও বিস্তৃত পরিসরে বাজার তদারকি করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় মেয়র এই নির্দেশনা দেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরই মাঝে আইন অনুযায়ী প্রথমবারের মতো ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ’ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করেছে। এই স্থায়ী কমিটি ইতোমধ্যে অনেকগুলো মার্কেট ও কাঁচা বাজার পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করেছে। তিনি বলেন, ‘সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসনসহ যে সকল সংস্থা বাজার মূল্য ও কার্যক্রম তদারকি করে থাকে তাদের সাথে সমন্বয় করে আমাদের স্থায়ী কমিটি পবিত্র রমজান মাসে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বাজার মূল্য তদারকি কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং তা বাস্তবায়ন করবে।’
মূল্য তালিকা অনুসারে দ্রব্যমূল্যের বিক্রয় নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তর হতে বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু সেগুলো যথাযথভাবে মানা হয় না। এছাড়াও কোনও ধরনের যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ দ্রব্যমূল্য বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম কাম্য হতে পারে না।
মেয়র এ সময় স্থায়ী কমিটিকে তালিকা অনুযায়ী দ্রব্যমূল্য বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা দেন।
সভায় মৌলভীবাজার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতিসহ দক্ষিণ সিটির আওতাধীন বিভিন্ন কাঁচা বাজার/ মাছ-মাংসের বাজার সমিতি, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ডাল ব্যাবসায়ী সমিতি, বাংলাদেশ পাইকারী ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মাংস ব্যাবসায়ী সমিতি, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যাবসায়ী সমিতি, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও মহাসচিবরা অংশ নেন।
এতে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগ ও জেলা প্রশাসন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাজার মনিটরিং বিষয়ক দক্ষিণ সিটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat