ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-৩১
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাশিয়ায় বন্দী সাবেক মার্কিন মেরিনের পিতামাতার সাথে সাক্ষাৎ করেন এবং তার ‘দুঃসহ’ বন্দী জীবনের অবসানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। হোয়াইট হাউস এ কথা জানায়।
২০১৯ সালে মাতাল অবস্থায় এক পুলিশ অফিসারের ওপর হামলার দায়ে অভিযুক্ত হওয়ার পর মার্কিন নাগরিক ট্রেভর রিড মস্কো থেকে প্রায় ৫শ’ কিলোমিটার (৩০০ মাইল) দক্ষিণ-পূর্বে একটি পেনাল কলোনিতে নয় বছরের কারাদন্ড ভোগ করছেন। 
প্রেসিডেন্টের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন আজ অন্যায়ভাবে রাশিয়ায় আটক ট্রেভরের বাবা-মা জোই এবং পলা রিডের সাথে দেখা করেছেন।’ 
‘তাদের সাথে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রেভর, পল হুইলান এবং রাশিয়া ও অন্য কোথাও অন্যায়ভাবে আটক অন্যান্য আমিরিকানদের মুক্তির জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।’
‘আমরা ট্রেভরের অনুপস্থিতিতে তার পরিবার এবং বন্ধুদের সকলের দুঃসহ বেদনা অনুভব করছি, আমরা এ অবস্থার অবসানে প্রতিশ্রুতিবদ্ধ।’
রিডের একজন মুখপাত্র মঙ্গলবার টুইটারে বলেছেন, সাবেক মেরিন রিড বন্দী অবস্থায় অনশন ধর্মঘট করেছেন এবং আইসোলেশন সেলে একাকীত্ব ভোগ করছেন। 
রিড গত ৪ নভেম্বর অনশন ঘোষণা করেছিলেন, যা দুই সপ্তাহ ধরে চলেছিল। জেলের নিয়ম ভঙ্গ করার অভিযোগে বারবার তাকে আইসোলেশন সেলে রাখা হয়। তিনি এ সব অভিযোগ অস্বীকার করেছেন। রাশিয়ার ইউক্রেন দখলের পর থেকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat