ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১০ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ১-০ ব্যবধানে জিতলো ক্যারিবীয়রা। সিরিজের প্রথম দুই টেস্ট ড্র হয়েছিলো।
গ্রেনাডায় তৃতীয় দিন শেষেই শেষ টেস্টে জয় দেখছিলো ওয়েস্ট ইন্ডিজ। কারন ২ উইকেট হাতে নিয়ে মাত্র ১০ রানে এগিয়ে ছিলো ইংল্যান্ড। ৯৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৮ উইকেটে ১০৩ রান করেছিলো ইংলিশরা।
চতুর্থ দিন বাকী ২ উইকেটে ৬৮ বল খেলে ১৭ রান যোগ করতে পারে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ১২০ রানে গুটিয়ে যায় । ফলে ম্যাচ জয়ের জন্য মাত্র ২৮ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২০৪ ও ওয়েস্ট ইন্ডিজ ২৯৭ রান করেছিলো।
৯ রান নিয়ে দিন শুরু করে ১৯ রানে থামেন ক্রিস ওকস। ১ রান নিয়ে খেলতে নেমে ৪ রানে আউট হন লিচ। ইংল্যান্ডের শেষ দুই উইকেট ওকস ও লিচকে শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। ৩ রানে অপরাজিত থাকেন সাকিব মাহমুদ।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সর্বনাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার কাইল মায়ার্স। ১৮ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া রোচ ২টি, সিলেস-জোসেফ ১টি করে উইকেট নেন।
২৮ রানের টার্গেট ২৯ বল খেলেই স্পর্শ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ৬ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে অপরাজিত ১০০ রান করায় ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জশুয়া ডা সিলভা। সিরিজে ৩৪১ রান ও ১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট।
দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় টেস্ট সিরিজ খেলে প্রথম জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ৭ ম্যাচে ২ জয়, ৩ হার ২ ড্র’তে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ক্যারিবীয়রা। আর ১৩ ম্যাচে ১ জয়, ৭ হার ও ৪ ড্র’তে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat