ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমীতে বাংলাদেশে নবনিযুক্ত ১২টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, নবনিযুক্ত রাষ্ট্রদূতরা তাদের মেয়াদকালে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের জন্মভূমি রাখাইনে দ্রুত প্রত্যাবাসন শুরু করার জন্য মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টি করার বিষয়ে তাদের নিজ নিজ সরকারকে অনুপ্রাণিত করার জন্য দূতদের প্রতি আহ্বান জানান।
তিনি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করার জন্য নিজ নিজ দেশ থেকে বিনিয়োগের জন্য দূতদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অব্যাহত উন্নয়ন এবং কল্যাণের লক্ষ্যে সর্বদা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। দূতরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছাও জানান।
দূতরা হলেন- নাইজেরিয়ার হাইকমিশনার আহমেদ সুলে, এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্যাট্রিন কিভি, আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ব্রেন্ডন ওয়ার্ড, রুয়ান্ডার রাষ্ট্রদূত জ্যাকলিন মুকাঙ্গিরা, রোমানিয়ার রাষ্ট্রদূত ড্যানিয়েলা মারিয়ানা সেজোনভ টেইন, ডোমিনিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ডেভিড পুইগ, মাল্টার হাইকমিশনার রুবেন গাউচি, কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত আসেইন ইসায়েভ, ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা ইনকেরি কুক্কু- রন্ডে, সিয়েরা লিওনের রাষ্ট্রদূত রশিদ সেসে, হাঙ্গেরির রাষ্ট্রদূত আন্দ্রাস লাজলো কিরালি এবং কলম্বিয়ার রাষ্ট্রদূত মারিয়ানা পাচেকো মন্টেস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat