ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-২২
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৯৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। আগের ২৪ ঘন্টায় ১০ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৫ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১ দশমিক ০৬ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ১ দশমিক ১১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৬০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮৭ জন। শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ০২ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন। সুস্থতার হার ৯৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat