ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-২১
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের সকল স্তরে সম্পৃক্ত করতে হবে।তিনি বলেন, কারণ কোনো শ্রেণি বা বিশেষ জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়।
নুরুজ্জামান আহমেদ আজ ৯ম জাতীয় ও ১৭তম ‘আন্তর্জাতিক ডাউন সিন্ড্রোম দিবস-২০২২’ উপলক্ষ্যে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে তার বক্তব্যে এসব কথা বলেন।“একীভূত সমাজ ব্যবস্থা অংশ গ্রহণে বাড়ায় আস্থা” প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর দিবসটি পালিত হচ্ছে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিডি সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন প্রফেসর ডা. মোহাম্মদ গোলাম রব্বানী।নুরুজ্জামান আহমেদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ট্রাস্ট পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, এনডিডি ট্রাস্টের মাধ্যমে চার ধরনের প্রতিবন্ধীদের জিটুপি পদ্ধতিতে এককালীন আর্থিক চিকিৎসা অনুদান, কেয়ার গিভার ও অভিভাবকদের প্রশিক্ষণ, বিশেষ স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানসহ নানাবিধ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের সকল স্তরে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ, শতভাগ ভাতা, শিক্ষা উপবৃত্তি ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat