ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-২১
  • ৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভায় বিসিক শিল্প অঞ্চলের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে আরো যতœবান হওয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ.বি.তাজুল ইসলাম এবং আহসান আদেলুর রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায় শিল্প মন্ত্রণালয়ের চলমান প্রকল্প সম্পর্কিত ৮ম বৈঠকে গৃহিত সুপারিশ বাস্তবায়ন এবং চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রকল্পের কাজ শুরুর পূর্বে গুরুত্ব বিবেচনা করে সঠিক কর্মপরিকল্পনা তৈরীর পরামর্শ দেয়া হয়।
দেশের বিভিন্ন এলাকায় গৃহীত প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কারণে আর্থিক ব্যয় বৃদ্ধির প্রবণতা হ্রাস করার সুপারিশ করা হয়।
সভার শুরুতেই কমিটির পক্ষ থেকে জাতির পিতাকে স্মরণ করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আতœত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, আইএমইডি’র কর্মকর্তাবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat