ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার  সাধারণ মানুষের কষ্ট লাঘবে সকল ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, দরিদ্র মানুষের কষ্ট লাঘব এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে  টিসিবির মাধ্যমে বিক্রি করছে সরকার।
শাহাব উদ্দিন আজ জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রি কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, টিসিবির পণ্য যাতে সঠিক মানুষ সঠিকভাবে পায় তা নিশ্চিত করতে হবে। সঠিক মাপে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।  
আসন্ন রমজানে যাতে মানুষের কষ্ট না হয় সরকার তা নিশ্চিত করবে বলেও জানান পরিবেশ মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।
এর আগে পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলার ছোটলিখা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্ভোধন করেন।
এসময় মন্ত্রী ভৌত অবকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat