ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনার কারণে পেছানো হলেও অবশেষে গত ১৬ মার্চ পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ডের গ্রান্ড ফিনালে। এতে সকল প্রতিযোগীকে পেছনে ফেলে ৭০তম মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা। ইউক্রেন ইসু্যতে সম্প্রতি আলোচনায় থাকা পোল্যান্ডের ঘরে দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ডের খেতাব পৌঁছালো।
এবারের আসরে আমেরিকার শ্রী শাইনি প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।
পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্যারোলিনা বিলাস্কা বলেন, ‘আমি জানি এটা একজন মানুষের জীবনে অনেক বড় একটি অর্জন। কিন্তু আমার পাশের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন যে পরিস্হিতি বিরাজ করছে তাতে আমি মর্মাহত। চাইলেও আনন্দ করতে পারছি না। এমন অবস্হা সত্যি কারও কাম্য নয়। দ্রুত এই অবস্থা থেকে বিশ্ব শান্তি ফিরে আসুক এই কামনা করছি। তাছাড়া আমি মডেলিংয়ের পাশাপাশি এরইমধ্যে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি। দুঃস্হ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া আগামীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।’
উল্লেখ্য, মিস ওয়ার্ল্ডের তথ্য অনুসারে, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। ক্যারোলিনা ভালোবাসেন দুঃস্হ মানুষদের পাশে দাঁড়াতে। এরইমধ্যে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন তিনি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat