ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় ১৩০টি অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 
বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন।
ওইসব ইটাভাটার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে। ১৩০টি ইটভাটার মধ্যে খাগড়াছড়িতে ৩৫টি, বান্দরবানে ৭০টি ও রাঙ্গামাটি ২৫টি ইটভাটা রয়েছে।
আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
এই তিন জেলার ইটভাটা লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছে এবং পাহাড় কেটে মাটি ইটভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহার এবং বনের গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে মর্মে- গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিটটি দায়ের করে।
এডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, আদালতের আদেশে এই তালিকা দিয়েছেন তিন জেলার জেলা প্রশাসক (ডিসি)। এসব অবৈধ ইটভাটা ভেঙ্গে অপসারণ করে ছয় সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat