ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমানের কনসার্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২০ সালের মার্চে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে ‘মুজিব হান্ড্রেড কাপ’-এর দু’টি টি-টোয়েন্টি ম্যাচের সাথে এ আর রহমানের কনসার্ট অনুষ্ঠিত হবার কথা ছিল।
কোভিড-১৯ মহামারির কারণে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়ায় বিশাল আয়োজন থেকে পিছিয়ে যেতে বাধ্য হয় বিসিবি।
কিন্তু দুই বছর পরও সেই উৎসবের একাংশ আলোর মুখ দেখতে চলেছে। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে এখনই দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে পারছে না বিসিবি। শুধু কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।
এ খবরটি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি আরও জানান, এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়েছে বোর্ড।
শুধুমাত্র এ আর রহমানই নন, এই উৎসবের মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আরও কয়েকজন সঙ্গীত তারকাও। বিসিবির অনুষ্ঠানে এ আর রহমান এই প্রথম পারফর্ম করবেন না। ২০১৪ সালে বাংলাদেশে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এই প্রতিভাবান সঙ্গীত শিল্পী।
২০২০ সালের ২০ ও ২১ মার্চ দু’টি টি-টোয়েন্টি ম্যাচে খেলার কথা ছিলো বিরাট কোহলি, লোকেশ রাহুল, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ফাফ ডু প্লেসিসদের। তবে সুযোগ হলে, ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
নিজাম বলেন, ‘আমরা দু’টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে পিছিয়ে যাইনি। আমরা সেই দু’টি ম্যাচ আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যখনই সুযোগ পাবো, আমরা তা আয়োজন করবো। এখন আমরা মিরপুরে ২৯শে মার্চ অনুষ্ঠিতব্য কনসার্টের আয়োজন করছি।’
আগামী ১৫ মার্চ থেকে মিরপুরে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এ আর রহমানের কনসার্টের জন্য, মার্চের শেষ দিকে শেষ দুই রাউন্ডের ম্যাচটি ইউল্যাব মাঠে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat