ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু-দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে আজ জেলায় শিশু-কিশোরদের নিয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জেলা যুবলীগের সহ- সভাপতি আশীষ কুমার নব, মো. আবু তৈয়ব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলার সাধারণ সম্পাদক মো. শাহ এমরান রোকন প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিন শিশু-কিশোরদের সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামীকাল কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতিত্ব অর্জনকারীদের আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য সংলগ্ন স্মৃতিস্তম্ভ চত্বরে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat