ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের নারীরা বিশ^জয় করে চলেছে। শুক্রবার শরীয়তপুরের নড়িয়ায় যুব মহিলালীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন- আমাদের মা-বোনরা শুধু উদ্যোক্তা হিসেবেই নয় সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলাসহ নানা ক্ষেত্রে বিশ্বজয় করে চলেছেন। আর এর মূল উদ্যোক্তাই হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি মায়ের ভুমিকায় দেশ পরিচালনার ফলেই সম্ভব হয়েছে বাংলার নারীদের বিশ^ জয়ী সাফল্য। উন্নয়নের অগ্রযাত্রার সাথে নারীদেরকে সরাসরি সম্পৃক্ত করার ফলেই নারীরাও পেয়েছেন অবারিত সুযোগ। নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যে চারবার দায়িত্ব পালন শেখ হাসিনাকে বিশ^ব্যাপী নিয়ে গেছে অন্য উচ্চতায়। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য গ্লোবাল সামিট অব উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড সহ নানান পদকে ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রীর এ সাফল্য বাংলাদেশের নারীদেরকেও করেছে উজ্জীবিত। 
এনামুল হক শামীম বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীকালীন নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রণোদনা প্রদানসহ নানা রকম সুবিধা সম্প্রসারিত করেছেন। যার সুফল হিসেবে নারীরা এখন স্ব-স্ব যোগ্যতায় প্রতিভার স্বাক্ষর রাখছেন, এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। অর্থনৈতিকভাবে নারীদের শক্তিশালী ভীত তৈরী হওয়ার কারনে সামাজিক, পারিবারিক ও জাতীয় উন্নয়নে এখন তারা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। 
শরীয়তপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুব মহিলালীগের সহ-সভাপতি সেলিনা রহমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক আকলিমা আক্তার বাবলী, অমিতা রাণী চন্দ্্রা, শাহিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপদেষ্টা জোবায়দা হক অজান্তা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ প্রমুখ।
এসময় আসমা আক্তারকে সভাপতি ও জুলিয়া হাসান পারুকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট নড়িয়া উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat