ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-০৮
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, নারী পুরুষের সম অধিকার নিশ্চিত হলেই দেশ যথার্থভাবে উন্নত হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি আয়োজিত এক আলোচনা সভা ও  এবং নবগঠিত মহিলা পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিলা পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি’র সভাপতিত্বে এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আকতার এমপি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো, মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা, এডভোকেট লাকী বেগম প্রমুখ।
জি এম কাদের আরো বলেন, দেশে মোট জনগোষ্ঠির অর্ধেক নারী সমাজ যদি বৈষম্যের শিকার হয় তাহলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অথচ আমাদের দেশের নারী সমাজ সকল ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। সুতরাং তাদের সমানভাবে জাতীয় উন্নয়নের কাজে লাগাতে হবে। নারীদের সম অধিকার নিশ্চিত করতে হলে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat