ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভায় রেলপথ, স্বাস্থ সেবা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের  ওপর অডিট আপত্তিসমূহ বিশ্লেষন করে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এ পরামর্শ দেয়া  হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু, মুস্তফা লুৎফুল্লাহ এবং বেগম ওয়াসিকা আয়শা খান সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ৬৪তম বৈঠকের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সভায় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর থেকে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ অর্থ বছরের বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পসমূহের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১৫-২০১৬ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির  ১ থেকে ৮  অনুচ্ছেদ নিয়ে বিস্তারিত আলোচনা করা  হয়।
এ ছাড়া বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর (বর্তমানে স্বাস্থ্য অডিট অধিদপ্তর)  থেকে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে বাস্তবায়িত স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির ২০১৫-২০১৬ অর্থ বছরের এমএসআর ও পূর্ত কাজের ক্রয় ব্যবস্থা সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১৬-২০১৭ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির ১, থেকে ১৩ অনুচ্ছেদ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
উত্থাপিত অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণ করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যসহ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat