ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-০৫
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৮ জনের। শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (৪ মার্চ) করোনা ভাইরাসে ৬ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৬০৪ জনের।
শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন।
২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামের ১ জন, বরিশাল বিভাগের ২ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat