ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে।
আজ শরীয়তপুরের নড়িয়া বিএল স্কুল মাঠে নড়িয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে শহীদ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসীর সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা শেখ, উপদেষ্টা ইমাম হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ভিপি সিরাজুল ইসলাম চুন্নু, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, ছাত্রলীগের  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে একজন প্রচন্ড ক্রীড়ানুরাগী। দেশের যেখানেই গুরুত্বপূর্ণ  খেলা হয়েছে,  সেখানেই তিনি ছুটে  গেছেন। মুলত ক্রীড়া পরিবারের সন্তান বলেই খেলাধুলার প্রতি তাঁর দুর্বলতা  বেশী।
এনামুল হক শামীম বলেন, বিশ্বের বুকে আমাদের  গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে  দেশের ক্রীড়াবিদরা।  ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমাদের লক্ষ্য ক্রীড়াক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, অসামান্য গৌরব বয়ে আনবে।
তিনি বলেন, খেলা  যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ  দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে। এখন সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা যাচ্ছে। এই  যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি-মানুষের মন-মানসিকতা একেবারেই নষ্ট করে দিচ্ছে। সমাজকে কলুষিত করে দিচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য  খেলাধুলার বিকল্প  নেই।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ বয়সে ফুটবল পায়ে মাঠ মাতিয়েছেন ঢাকাই লিগে, দীর্ঘদিন খেলেছেন ঢাকা ওয়ান্ডারার্স  স্পোর্টিং ক্লাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat