ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সব প্রাথমিক বিদ্যালয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির রেকর্ডসমূহ যাচাইপূর্বক সুষ্ঠু রক্ষণাবেক্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। 
কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মেহের আফরোজ, শিরীন আখতার এবং ফেরদৌসী ইসলাম  সভায় অংশগ্রহণ করেন।
সভায় গত ১৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরাসহ সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশের সকল জেলায় চাকরি শেষে অবসরে যাওয়া অথবা অবসরের জন্য অপেক্ষমান প্রথিতযশা শিক্ষকদের তালিকা তৈরি করে পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করে।
সভায়  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিকল্পনা শাখার উন্নয়ন পরিকল্পনা, মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটে পদ সৃষ্টি, সংরক্ষণ ও স্থায়ীকরণ এবং মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলার) প্রতিবেদন ও অগ্রগতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রম মানসম্মত উপায়ে এবং নির্দিষ্ট সময়ে শেষ করার সুপারিশ করা হয়।
 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat