ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিভিন্ন নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কে নির্দেশ দিয়েছেন।
সন্ধ্যায় বঙ্গভবনে পিএসসি  চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২১ পেশ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।।
রাষ্ট্রপতি হামিদ বাছাই পরীক্ষা বিকেন্দ্রীকরণ এবং করোনাকালে ডাক্তারসহ জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে নিয়োগের সুপারিশ করায় পিএসসিকে ধন্যবাদ জানান। 
রাষ্ট্রপ্রধান  আশা প্রকাশ করেন, চাকুরী প্রার্থীদের দুর্ভোগ লাঘবে আগামীতে পরীক্ষা কেন্দ্র বিকেন্দ্রীকরণের এ প্রক্রিয়া আরো জোরদার হবে। 
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে পিএসসি  চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম  সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 
এছাড়া রাষ্ট্রপতি বিসিএস পরীক্ষার ফরম পূরণসহ অন্যান্য কার্যক্রম সহজীকরণেরও পরামর্শ দেন। 
রাষ্ট্রপতি পরীক্ষা কার্যক্রমের সকল স্তরে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোরও নির্দেশনা দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat