ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্তে সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণহানীর কয়েকদিন পর গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং আবার খুলে দেয়া হয়েছে।
গত বছর তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। পাকিস্তানের অভিযোগ জঙ্গি গোষ্ঠী আফগান মাটি থেকে হামলার পরিকল্পনা করছে।
তালেবানরা পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে। খবর এএফপি’র।
পাকিস্তানের আধাসামরিক সীমান্ত বাহিনীর একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছে, "সব ধরণের কার্যক্রমের জন্য সীমান্ত আবার খুলে দেওয়া হয়েছে।"
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের কর্মকর্তাবৃন্দ ও আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নরের মধ্যে সফল আলোচনার পর সীমান্ত খুলে দেয়া হয়েছে।
গভর্নরের মুখপাত্র মাহমুদ আজম জানিয়েছেন, সীমান্ত আবার খুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার চমন-স্পিন বোলদাক ক্রসিং-এ সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে। স্থানীয়রা জানিয়েছে, সংঘর্ষে হাল্কা ও ভারী অস্ত্র ব্যবহৃত হয়েছিল।
আত্মীয়দের সাথে দেখা করা, ব্যবসায় ও চিকিৎসার উদ্দেশ্যে পাকিস্তানগামী আফগানসহ প্রতিদিন হাজার হাজার মানুষ সীমান্ত পারপার করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat