ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৯ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৮ জন।
আজ ৯ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৫৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৬৪ জন। আগের ২৪ ঘন্টায় ১৮ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৭৫৯ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ। আজ তা কমে হয়েছে ৪ দশমিক ০১ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৫৭ জন। শনাক্তের হার ৪ দশমিক ০৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৩ দশমিক ৯৩ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গতকাল এই জেলায় ২ জন মারা গিয়েছিল।
আজ ঢাকা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় কেউ মারা যায়নি।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন। সুস্থতার হার ৯৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯২ দশমিক ৭২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat