ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার নাটোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ নাদিম সারওয়ার বলেন, উন্নত জীবনের সোপান তৈরী করে পরিকল্পনা। তাই সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যে কোন বিকল্প নেই। শুমারী এবং চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তর দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
সভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক মোঃ শাহ আলম দেশের মাথাপিছু গড় আয়, আয়ু, শিশু ও মাতৃ মৃত্যুর হার, আমদানী-রপ্তানী, দেশজ উৎপাদন ইত্যাদি পারিসাংখ্যিক তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করে উন্নত জীবন ধারার পথে এগিয়ে যাওয়ার তথ্য চিত্র উপস্থাপন করেন। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ১৪০ জন ব্যক্তি বর্তমানে বাস করছেন বলে সভায় জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। সভার কার্যক্রম সঞ্চালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat