ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ বিভিন্ন সূচক পরিমাপ, বাস্তবায়ন ও অর্জনে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল ২৭ ফেব্রুয়ারি ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উপলক্ষে আজ এক  বাণীতে তিনি একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ’ ও ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)’র যৌথ উদ্যোগে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উদযাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সঠিক তথ্য ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রাপ্তির লক্ষ্যে একটি স্বতন্ত্র ও পৃথক সংস্থা হিসেবে ১৯৭৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। বিবিএস থেকে তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ও অগ্রগামী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে।
আবদুল হামিদ বলেন, ‘জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ এর অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন সূচক পরিমাপ, বাস্তবায়ন ও অর্জনে অঙ্গীকারবদ্ধ। এছাড়া ‘রূপকল্প ২০৪১’, অষ্টম পঞ্চমবার্ষিক পরিকল্পনা ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর ও চরম দারিদ্র্য নিরসন, চলমান কোভিড-১৯ মহামারির প্রভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে বিবিএস সরবরাহকৃত তথ্য-উপাত্ত যথাযথ পরিকল্পনা গ্রহণে মূল নিয়ামক হিসেবে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি  আশা প্রকাশ  করে বলেন, জাতীয় পরিসংখ্যান দিবস পালনের মধ্য দিয়ে দেশের সকল খাতে পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সহায়ক হবে।
তিনি ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।      

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat