ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল “বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” শীর্ষক বাংলাদেশের সর্ববৃহৎ স্ক্রলপেইন্টিং-এর প্রদর্শনীর উদ্বোধন করবেন।
মুজিববর্ষে সম্পাদিত জাতির পিতার জীবনভিত্তিক পক্ষকালব্যাপী এই প্রদর্শনী আগামীকাল সকাল ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত থাকবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্রময় ও বহুমাত্রিক জীবন তুলে ধরে এই স্ক্রল পেইন্টিং এঁকেছেন খ্যাতনামা চিত্রশিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ।
উল্লেখ্য, “বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট” শীর্ষক ১৫০ ফুট দীর্ঘ স্ক্রল পেইন্টিংটি বাংলাদেশে সম্পাদিত সর্ববৃহৎ পটভূমিতে জাতির পিতার জীবনভিত্তিক চিত্রকর্ম। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চিত্রকর্মটির পক্ষকালব্যাপী প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এই সুবর্ণ সময় স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশের মানুষকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষথেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। প্রদর্শনীর আয়োজন সহযোগী বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র পক্ষথেকে বক্তব্য রাখবেন শিল্পী আফজাল হোসেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, স্ক্রল পেইন্টিংটির শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ এবং শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এম পি।
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তব্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat