ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শুরুতে সারা জাগিয়ে বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা উপহার দিলেও ইদানিং সিনেমার আলোচনায় কমই দেখা যায় বলিউড অভিনেত্রী ঊবর্শী রাওতেলাকে। বর্তমানে ‘দিল হ্যায় গ্রে’, ‘ব্লাক রোজ’ ও জোসেফ ডি সামির নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার কাজ হাতে রয়েছে তার। সিনেমাগুলোর কাজ কতটা হয়েছে বা কবে মুক্তি পাবে এ নিয়ে এখনো ধোঁয়াসা রয়েছে। তবে নতুন বছরে নিজেকে নতুনরূপে গড়তে চান এই অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন ঊবর্শী।
নিজের ২৮তম জন্মদিনে এই অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারে উত্থান-পতন থাকবে এটাই স্বাভাবিক। তবে এ নিয়ে হতাশ হতে চাই না। আমি জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে আজকের অবস্হানে এসেছি। তাছাড়া বলিউডে নিজের শক্ত অবস্হান তৈরিতে তেমন সুযোগও প্রয়োজন আছে। অপেক্ষায় আছি ভালো একটি সুযোগের। যেখানে ঊবর্শীকে নতুন করে চেনাতে পারব। ক্যারিয়ারের শুরুতে বেশ কয়েকটি সিনেমায় ভিন্ন ভিন্নরূপে নিজেকে উপস্হাপন করার সুযোগ পেয়েছিলাম। যা দর্শকদের কাছে প্রশংসিতও হয়েছে। হাল না ছাড়লে আবারো সেই দিনগুলো ফিরে আসবে বলে বিশ্বাস রয়েছে।’
আর নিজের পরিকল্পনা নিয়ে বলবো, ‘প্রতিটি জন্মদিনে সবারই নতুন কিছু করার পরিকল্পনা থাকে। নতুন বছরে বিশ্বের প্রভাবশালী নারীদের সংস্পর্শে থাকতে চাই। যারা আমাকে অনুপ্রেরণা জোগান এবং যাদের আমি অনুসরণ করি। সবাই আপনার ভালো চাইবে সেটা ভাবলে ভুল হবে। চারপাশের কেউ ভালো চাইবে, কেউ ক্ষতির কারণ হবে। তাই নতুন বছরে আরো সতর্ক থেকে সামনে এগিয়ে যেতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat