ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৫
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের মন্দিরের রাধাগোবিন্দের বিগ্রহ চুরির ঘটনায় মূর্তিসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার পূর্ব মাইজদী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আবদুল মান্নান (২৪) একই উপজেলার মাস্টার পাড়ার মৃত চাঁন মিয়ার মেয়ে বিবি ময়না (২০)।
আজ শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,গত রোববার ২১ ফেব্রুয়ারি ভোররাতে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের দরজা ভেঙে রাধাগোবিন্দের দুটি পিতলের বিগ্রহ চুরি হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বাদী হয়ে ২২ ফেব্রুয়ারি রাতে সুধারাম থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
ওসি বলেন, এ মামলায় প্রথমে মূর্তি চোর চক্রের সদস্য আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার রাতে মাইজদী মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বিগ্রহ দুটি সহ আরো দুটি মূর্তি উদ্ধার করা হয় এবং ময়না নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat