ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

 সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সরকার আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের মধ্যে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য সামগ্রী সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এ ব্যাপারে সরকারি নির্দেশনা মোতাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ সংশ্লিষ্টদের অনতিবিলম্বে উপকার ভোগীদের তালিকা প্রস্তুত করার আহবান জানান।  
বৃহস্পতিবার সকালে মুক্তাগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিত হয়ে স্ব-স্ব দায়িত্ব সুস্থভাবে পালনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে বলেন। 
প্রতিমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ১ কোটি লোককে করোনার টিকা প্রদানের কর্মসূচি সরকার গ্রহণ করেছে। মুক্তাগাছা উপজেলায় ৭০ ভাগ লোককে টিকাদানে কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রশাসন যন্ত্র ও জনপ্রতিনিধিদের  সম্মিলিত  উদ্যোগ গ্রহণের আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার কাকলী। 
পরে সংস্কৃতি প্রতিমন্ত্রী উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিনামূল্যে মাইজ থ্রাস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাইজ থ্রাস্টার মেশিন বিতরণ করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat