ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মানব সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়ন ও ডিজিটালাইজড করে জাতীয় জীবনে সফলতা ও জবাবদিহিতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। 
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ. স. ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান এতে অংশগ্রহণ করেন। 
সভায় কমিটির ৭তম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং বর্তমান চলতি প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারিদের কাজের মূল্যায়ন বিচারে সম্ভাব্য অধিকতর সঠিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। 
কমিটি সরকারি কর্মচারিদের কাজের মূল্যায়ন বিচারে সম্ভাব্য অধিকতর সঠিক পদ্ধতি নির্ধারণ করে সরকারের মানব সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিক, ডিজিটালাইজডের মাধ্যমে জাতীয় জীবনে সফলতা ও জবাবদিহিতা বৃদ্ধির সুপারিশ করে। 
সভায় বালু মহাল ও জলমহালের সীমানা এবং মালিকানা নির্ধারণ, বালু উত্তোলন ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভূমি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত সমন্বিত নীতিমালা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের কর্মচারিদের পদোন্নতির সন্তোষজনক অগ্রগতি সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
সভায় মাঠ পর্যায়ে বাস্তবসম্মতভাবে জমির মৌজা রেট নির্ধারণ করার সুপারিশ করা হয়। মৌজা রেট নির্ধারণে পূর্বের কমিটি বেশি কার্যকরী ছিল বলে প্রতীয়মান হওয়ায় বর্তমান কমিটিকে পুনঃগঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat