ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার সফররত বনায়ন শিল্প ও পণ্য বিষয়ক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন আজ বলেছেন, তার দেশ বিশেষভাবে তাদের বনায়ন  খাতে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সৌজন্য সাক্ষাত করতে এসে জুরাইদা এ কথা বলেন।
মালয়েশীয় মন্ত্রী এই নিয়োগ প্রক্রিয়া সরকারের সাথে সরকারের (জি২জি) মাধ্যমে হতে পারে বলেও প্রস্তাব দেন।
বৈঠকে তিনি বলেন, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বনায়ন শিল্প খাতের জন্য একটি স্বচ্ছ ও পদ্ধতিগত পন্থা নিশ্চিতের লক্ষ্যে তারা এভাবে নিয়োগ দিতে চান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন। 
জুরাইদা বলেন, প্রস্তাবিত নিয়োগ পদ্ধতি অনুযায়ী তারা উপযুক্ত আবাসন ও মজুরিসহ শ্রমিকদের মৌলিক চাহিদা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে চান। এছাড়াও তিনি শ্রমিকদের পর্যবেক্ষণের জন্য একটি ট্র্যাকিং সিস্টেম প্রবর্তন করার কথা বলেন।  মালয়েশীয় মন্ত্রী বলেন, মালয়েশিয়া আশা করে যে দু’দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও সুদৃঢ় হবে।  
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে খুব ভাল প্রস্তাব উল্লেখ করে, আগামী দিনগুলোতে মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় জুরাইদা সফলভাবে কোভিড-১৯ মহামারি ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশাংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনা বিশ্বের সকল নারীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন, কারন বিশ্বের নারী নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচেয়ে প্রভাবশালী। 
বাংলাদেশে ভ্যাকসিন সহায়তা বৃদ্ধির জন্য শেখ হাসিনা মালয়েশীয় সরকারকে ধন্যবাদ ও দেশটির প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় জুরাইদাও  মালয়েশীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ঢাকায় নিযুক্ত মালয়েশীয় হাই কমিশনার মো. হাশিম সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat