ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে খাদ্য ঘাটতি থাকে না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে খাদ্য সংটক দেখা দেয়। 
আজ বৃহস্পতিবার শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
মতিয়া চৌধুরী বলেন, কৃষকরা এখন বিভিন্ন মৌসুমে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং দেশে খাদ্য ঘাটতি কাটিয়ে উদ্ধৃত খাদ্য বিদেশে রপ্তানি করছেন। কোভিড-১৯ এর সময় শেখ হাসিনার সরকার কৃষক এবং ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষকে প্রণোদনার মাধ্যমে দেশকে সচল রেখেছেন। যার ফলে বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রশংসিত হয়েছে। 
তিনি বলেন, কোন দেশই বিনামূল্যে ৩৫ কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন এমন নজির বিশ্বের কোথাও নেই, একমাত্র বাংলাদেশেই শেখ হাসিনা সরকারের মাধ্যমে তা সম্ভব হয়েছে। এই নতুন বইয়ের ঘ্রাণেই শিক্ষার্থীরা দেশের স্বাধীনতর স্বাদ অনুভব করছে। 
তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে আছে জানিয়ে মতিয়া চৌধুরী বলেন,  তথ্য প্রযুক্তি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, সাব মেরিন ক্যাবল স্থাপন হলে দেশের গোপন তথ্য বিদেশে চলে যাবে। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশে সাব মেরিন ক্যাবল সংযোগ স্থাপন করে প্রতন্ত গ্রামাঞ্চলেও ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে এবং তার সুফল জনগণ প্রতিনিয়ত পাচ্ছে।  
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল বলেন, সামনে আসন্ন জাতীয় নির্বাচনে দলের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আবারও শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবে। 
শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমীন ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি। 
সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন আরং, মারুফা আক্তার পপি ও ফজলুল হক চাঁন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat