ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম সিস্টেম হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এসব মাল্টিমিডিয়া ক্লাস রুম সিস্টেম হস্তান্তর করা হয়েছে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট, এসআইডি-সিএইচটি প্রকল্প, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ প্রকল্পের আওতায় ১০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম সিস্টেম হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, এটুআই প্রকল্পের কর্মকর্তা তৌফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের সদস্য সুবির চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য আসমা বেগম, সদস্য আব্দুর রহিম, রাঙ্গামাটি জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের বিশ্বের সাথে তাল মিলিয়ে সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat