ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২২-২০২৩ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। আজ সুপ্রিমকোর্ট বার নির্বাচনের 
তফসিল ঘোষণা করা হয়েছে।
সুপ্রিমকোর্ট বাট সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) আজ এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আজ থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আগামী ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্যের মধ্যে সভাপতি পদ ১টি, সহ-সভাপতি পদ ২টি, সম্পাদক পদ ১টি, কোষাধ্যক্ষ পদ ১টি, সহ-সম্পাদক পদ ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদ ৭টি। এবার কার্যকরী কমিটির ৭ সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
নির্বাচন অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের সিনিয়র এডভোকেট এ ওয়াই মশিউজ্জামানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন উপ কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat