ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান থানার স্কয়ার হাসপাতাল সংলগ্ন ক্যাফে আল বারাকা হোটেলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার কর্মচারিসহ ৬ জন দগ্ধ হয়েছেন।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ও একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. রায়হান (১৫) ও মোহাম্মদ ফয়সাল আহম্দে (১৫), বাবুর্চি মো. সবুজ ওরফে ফরহাদ চৌধুরী (১৮) ও মো. নাহিদ।
আজ সকাল সাড়ে ৯ টার দিকে কলাবাগানের স্কয়ার হাসপাতাল সংলগ্ন ক্যাফে আল বারাকা হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
শেখা হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস, এম আইয়ুব হোসেন জানান, এখানে ৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দু’জনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, আগুনে দগ্ধদের হাত, মুখ, পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
দুর্ঘটনার পরপরই কলাবাগান থানা পুলিশ, র‌্যাবসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পৌঁছে আলামত সংগ্রহ করে।
দগ্ধদের সহকর্মী মো. বাবুল হোসেন জানান, ‘আমরা ক্যাফে আল বারাকা হোটেলে চাকরি করি। মঙ্গলবার সকালে রান্না ঘরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। এতে হোটেল কর্মচারী সারওয়ার, তামিম, ফারহান, ফয়সাল দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়’।
আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া চার জন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat