ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আসন্ন ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দলে নতুন মুখ অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েল। 
ঘরোয়া আসর লিস্ট ‘এ’ ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন ড্যানিয়েল। ফিটনেস ইস্যুতে দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসে। 
সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারে শ্রীলংকা। ঐ দলে নতুন যোগ হয়েছেন ড্যানিয়েল। ঐ সিরিজের দল থেকে ইনজুরির কারনে বাদ পড়েছেন তিনজন। হাঁটুর ইনজুরির কারনে ব্যাটার আবিস্কা ফার্নান্দো, বুড়ো আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও সাইড স্ট্রেইনের কারনে বাদ পড়েন নুয়ান থুসারা। ইনজুরির কারনে অস্ট্রেলিয়া সফরে না যাওয়া কুশল পেরেরাও ভারত সফরের দলে  সুযোগ হয়নি। 
তবে অস্ট্রেলিয়ায় খারাপ পারফরমেন্সের কারনে কাউকে বাদ দেয়া হয়নি। অসিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া দানুষ্কা গুনাতিলকা এবং দিনেশ চান্দিমাল দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। 
সিরিজের শেষ ম্যাচে অভিষেক হওয়া ব্যাটার কামিল মিশারা এবং জেনিথ লিয়ানাগে দলে জায়গা ধরে রেখেছেন।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা। ৪ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দিনেশ চান্ডিমাল, দানুষ্কা গুনাথিলাকা, কামিল মিশারা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারতেœ, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, আশিয়ান ড্যানিয়েল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat