ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২০
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় রাজধানীর মালিবাগ-সিদ্ধেশ্বরীর ক্ষুদ্র ব্যবসায়ী এবং কর্মচারীরা করোনার টিকা পেয়েছেন।
মগবাজার, মৌচাক, মালিবাগ, সিদ্ধেশ্বরী, খিলগাঁও, চামেলীবাগ ও পল্টনসহ এর আশপাশের মার্কেটগুলোতে কর্মরত প্রায় ৪ হাজার মানুষকে দেয়া হয় সিনোভ্যাকের প্রথম ডোজ টিকা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টিকা প্রদান কর্মসূচি।
রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে ১৩টি বুথে টিকা দেওয়া হয়। আঠারো বছরের বেশি বয়সী দোকান মালিক ও কর্মচারীদের টিকা নিতে সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৩০জন ভ্যাকসিনেটর ও ২০জন স্বেচ্ছাসেবক।
রোববার সকালে কর্মসূচির উদ্বোধন করে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসীম উদ্দিন বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে টিকার কোন বিকল্প নেই। ফের লকডাউনে যেতে না চাইলে সকল পর্যায়ের ব্যবসায়ীদের করোনার টিকা নেয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে, বাংলাদেশ দোকান-মালিক সমিতির কেন্দ্রিয় সভাপতি মো. হেলালউদ্দিন ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকা নেননি এমন ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে না করার পরামর্শ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব জহিরুল হক ভুইঞা ও মৌচাক মার্কেট বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ১২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকা দেয়া শুরু হয়। এরই মধ্যে উত্তরা ও মিরপুর জোনে প্রায় দশ হাজার মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা সিভিল সার্জন অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সমগ্র-শহরের দোকান মালিক সমিতির ব্যবসায়ী এবং কর্মচারীরা এই টিকার সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat