ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-২০
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার ১০ জনের নাম চূড়ান্ত করবে।
সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে আজ কমিটি প্রধান সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের বলেন, আজ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম প্রস্তুত করেছিলাম। সে নামগুলোর তালিকা আরো সংক্ষিপ্ত করে আজকের বৈঠকে  ১২-১৩ জনের তালিকা প্রস্তুত করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি। 
তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি সপ্তম বৈঠকে সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তিনি জানান, প্রস্তাবিত নামগুলো থেকেই বাছাই করা হচ্ছে। নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। নামগুলো প্রকাশ করা হবে না। আইন অনুযায়ী সার্চ কমিটি নাম প্রকাশ করতে পারে না। রাষ্ট্রপতির হাতে পৌঁছার পর তিনি চাইলে নামগুলো প্রকাশ করা হতে পারে। 
এক প্রশ্নের জবাবে বিচারপতি ওবায়দুল হাসান বলেন,  প্রস্তাবিত নামের পাশাপাশি সার্চ কমিটি থেকে নাম দেয়ার সুযোগ থাকলেও তারা সেটি প্রয়োগ করছেন না। সার্চ কমিটির ১৫ কার্যদিবস ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। তবে কমিটি ২৪ ফেব্রুয়ারির মধ্যে অর্পিত দায়িত্ব সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছেন কমিটি প্রধান।
আজ সন্ধ্যায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat