ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সদস্য এবং পোষ্যদের মাঝে শিক্ষাবৃত্তি, এককালীন এবং জরুরী চিকিৎসা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মজীবনে অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজের সবচে’ শ্রদ্ধেয় ব্যক্তি। সমাজে যেন তাঁরা অবহেলার পাত্র না হন, সেজন্যে বর্তমান প্রজন্মকে দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মোঃ মনিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর কালেক্টরেটের অবসরপ্রাপ্ত নাজির ও নাট্য ব্যক্তিত্ব নাজমুল হক লালা,সাংবাদিক নবীউর রহমান পিপলু এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে কল্যাণ সমিতির ২১ জন পোষ্যকে এক লাখ আট হাজার টাকার শিক্ষাবৃত্তি, ৩৯ জনকে এক লাখ ১৬ হাজার টাকার চেক, এক লাখ ৫২ হাজার টাকার চিকিৎসা অনুদান ছাড়াও জেলা প্রশাসন প্রদত্ত ৩০ হাজার টাকার অনুদান এবং কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat