ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাতারে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল ঘানিমের সাথে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের মধ্যে রোববার অনুষ্ঠিত বৈঠকে এ আলোচনা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 
বৈঠকে রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ বিদেশি কর্মিদের কল্যাণে গৃহিত নানামূখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান।
কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী কাতারে নিয়োজিত বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা করেন। 
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নসহ অন্যান্য সকল ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাময় খাতে যেমন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপ নিবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। 
এসময় কাতারের মন্ত্রী বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের ইতিবাচক ও জোরালো ভূমিকার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন।
কাতার ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ জসীম আল মোহাম্মদ আল মুফতাহ এবং বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat