ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-১৪
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বারিধারার ব্যস্ত রাস্তা। পাশেই ড্রেন পরিষ্কারের করছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) একদল পরিচ্ছন্ন কর্মী। হঠাৎ সেখানে এসে থামে মেয়র মো. আতিকুল ইসলামের গাড়ি। 
কিছু বুঝে ওঠার আগেই মেয়র গাড়ি থেকে নেমে পরিচ্ছন্ন কর্মীদের জানালেন বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। উপস্থিত সকলের হাতেই তুলে দিলেন লাল গোলাপ ও মিষ্টির প্যাকেট। তখনো সবাই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তবে মেয়রের কাছ থেকে এমন উপহার পেয়ে খুশিই হয়েছেন তারা।
এমন ঘটনাই ঘটেছে আজ ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বারিধারায় ড্রেন পরিষ্কারের কার্যক্রম পরিদর্শন করতে গেলে। এসময় তিনি, হেঁটে হেঁটে ড্রেনেজ পরিষ্কারের কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। 
আতিকুল ইসলাম বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা প্রিয়জনদের মতো আমাদের এই শহরটাকে ভালোবাসি। প্রিয়জনদের যেমন সব সময় ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, তেমনি এই শহরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
এ সময় তিনি বলেন, ‘ড্রেনে এমন সব ময়লা আবর্জনা ফেলা হয় যা পুরো ড্রেনেজ সিস্টেমকে অকেজো করে ফেলে। তাই আমাদের সচেতন হতে হবে। ড্রেন ডাস্টবিন নয়। ড্রেন পানি নিষ্কাশনের পথ। এটা কেউ কোনো অবস্থায় ভরাট করবেন না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat