ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ১০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াত বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ রোববার দুপুরে কক্সবাজার সার্কিট হাউসে কক্সবাজার জেলার আইনজীবীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী এবং কক্সবাজার জেলার আইনজীবী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধ উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে ইউনিফর্ম পরা অবস্থায় নিজেকে রাষ্ট্রপতি দাবি করলেন। অথচ আইনে চাকরিজীবীদের কোনভাবেই রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেয়া হয়নি। এভাবে সাংবিধানিক শাসন, আইনের শাসন ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে অন্তত ৫০ বছর পেছনে ফেলে গেছেন জিয়াউর রহমান।
এ সময় মন্ত্রী আরও যোগ করেন, স্বাধীনতাবিরোধীদের দেশে প্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করেছে জিয়া। রাষ্ট্র ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না, এটা আইনে পরিণত করে জিয়া। তার স্বাক্ষরে খন্দকার মোশতাকের জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ আইনে পরিণত হয়।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার কাছাকাছি কেউ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা মনে করেন, যে যে দলই করুক না কেন, অন্যায়-অবিচার, দুর্নীতি করলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’
পরে কক্সবাজার সার্কিট হাউসে মৎস্য অধিদপ্তরের আওতাধীন চকরিয়াস্থ চিংড়ি প্ল্যান্ট উন্নয়ন সংক্রান্ত অংশীজন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। সকালে তিনি কক্সবাজার সদর উপজেলায় মৎস্য অধিদপ্তরের কাঁকড়া হ্যাচারি পরিদর্শন এবং কক্সবাজারের রামু উপজেলায় বেসরকারি উদ্যোগে পরিচালিত এসপিএফ (স্পেসিফিক প্যাথোজেন ফ্রি) চিংড়ি হ্যাচারি পরিদর্শন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat