ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার জান্তা শনিবার বলেছে,  তারা দেশটির ইউনিয়ন ডে পালন উপলক্ষ্যে ৮শ’র বেশী বন্দীকে মুক্তি দেবে। 
জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এক বিবৃতিতে বলা হয়, “ইউনিয়ন ডে’র হীরক জয়ন্তী স্মরণে এক ক্ষমার আদেশ অনুযায়ি ৮১৪ জন বন্দীকে মুক্তি দেয়া হবে।” প্রতি বছর ১২ ফেব্রুুয়ারি ইউনিয়ন ডে পালন করা হয়। 
যাদের ক্ষমা করা হয়েছে তাদের বেশিরভাগই বাণিজ্যিক নগরী ইয়াংগুনের কারাগারে রয়েছেন। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে এ কথা জানান। আটক অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ শন টােের্নল এই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কিনা সে বিষয় কিছু জানাননি।
অস্ট্রেলিয়ান টার্নেল অর্থনীতির প্রফেসর। তিনি গত ফেব্রুয়ারিতে অপসারিত বেসামরিক নেত্রী অং সান সুচির একজন উপদেষ্টা ছিলেন, অভ্যুত্থানের কয়েকদিন পর তাকে গ্রেফতার করা হয়। 
তার বিরুদ্ধে মিয়ানমারের অফিসিয়াল সিক্রেট আইন লংঘনের অভিযোগ আনা হয়, অপরাধ প্রমাণিত হলে তাকে ১৪ বছরের সাজা ভোগ করতে হবে। 
জান্তা গত বছর ইউনিয়ন ডে’তে প্রায় ২৩ হাজার বন্দীর মুক্তি দিয়েছে। জান্তা গত বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে, এরপর থেকে জান্তা বিরোধী প্রতিবাদ বিক্ষোভে ১৫শ’র বেশি লোক নিহত এবং ১২ হাজার লোককে গ্রেফতার করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat