ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০২-১১
  • ৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ট্রেলার প্রকাশের পর থেকে দীপিকা পাডুকোন, অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধইরিয়া কারওয়ারের ‘গেহরাইয়ান’ সিনেমাটি নিয়ে দর্শক কৌতুহল বেড়েছে। তবে সিনেমাটির ট্রেলারে প্রকাশিত অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিয়েও বেশ সমালোচনা চলছে বোদ্ধামহলে। এ নিয়ে গুঞ্জনও রটেছিল যে, ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের’ সিনেমা হিসেবে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা শাকুন বাত্রা। তিনি জানিয়েছেন, সেন্সর বোর্ড কিছু দৃশ্যে আপত্তি জানিয়েছিল। সেই দৃশ্যগুলো বাদ দেওয়ার পর মুক্তি অনুমতি দিয়েছে বোর্ড। শাকুন বাত্রা বলেন, ‘আমি গল্পের প্রয়োজনে কিছু ঘনিষ্ঠ দৃশ্য রেখেছি। অন্তরঙ্গতা চলচ্চিত্রের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, এটি চলচ্চিত্রের বর্ণনার একটি ছোট অংশ মাত্র। তবে চেষ্টা করেছি নেতিবাচক প্রভাব পড়ে এমন কিছু না করার। সেটা দর্শকরা হলে গেলেই বুঝতে পারবেন।’
বিষয়টি নিয়ে অনন্যা বলেন, ‘শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের এমন আগ্রহ আমাদের জন্য অনেক বড় পাওয়া। সমমনা মানুষগুলোর সঙ্গে এমন একটি ভালো কাজ করতে পারাও দারুণ কিছু। আর অন্তরঙ্গতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা হলে গেলেই চুপসে যাবেন। কারণ তারা না জেনেই সমালোচনা করছেন। সিনেমাটিতে শৈল্পিকভাবেই নির্মাতা দৃশ্যগুলো উপস্হাপন করেছেন। আগে সিনেমাটি দেখুন, তারপর সমালোচনা করুন।’উল্লেখ্য, শাকুন বাত্রা পরিচালিত এই সিনেমাটি আজ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat